শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান

ইসলামী শিষ্টাচার ও তার সৌন্দর্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : ইসলাম শিষ্টাচারের ধর্ম। শিষ্টাচার বিহীন কোনো ধরনের আচরণকে ইসলাম সমর্থন করে না। একজন মুসলিমের প্রথম শিষ্টাচার হলো- যখন তার সঙ্গে অপর কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হবে তখন তাকে সালাম দেওয়া। ইসলামে সালাম দেওয়া সুন্নত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়ার নির্দেশ দিয়ে রব্বে কারিম পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আর যখন তোমরা শুভাশীষে সম্ভাষিত হও তখন তোমরাও তা হতে শ্রেষ্ঠতর শুভ সম্ভাষণ কর অথবা ওটাই প্রত্যর্পণ কর। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী।’ (সুরা আন-নিসা : ৮৬)

পৃথিবীর অন্য কোনো ধর্মে এমন সুন্দর সম্ভাষণ নেই। সালাম শুধু নামে মাত্র সম্ভাষণ নয় বরং সালাম হলো শান্তির দোয়া। যে সালাম দেয় এবং যে সালামের উত্তর দেয় উভয়ে একে অপরের জন্য আল্লাহর শান্তি ও রহমত বর্ষণের দোয়া করে। ইসলামী শিষ্টাচারগুলো কতই না সুন্দর! তাইতো রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালামের প্রচার কর।’ (রিয়াদুস সালেহিন : ৮৫২)

আরেকটি ইসলামী শিষ্টাচার হলো- কারও ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়া। অনুমতি নেওয়ার নির্দিষ্ট নিয়মও রব্বে কারিম কোরআনে বলে দিয়েছেন। রব্বে কারিম ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদের সালাম না করে প্রবেশ করো না; এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য উত্তম এবং তোমরা যা কর সেই সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত।’ (সুরা আন-নুর : ২৭-২৮)

এই শিষ্টাচার মানুষের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিয়েছে এবং বিধি-নিষেধের মাধ্যমে মানুষকে একটি উত্তম বিধান প্রদান করেছে।

আরেকটি ইসলামী শিষ্টাচার হলো- কোনো কিছু খাওয়ার শুরুতে আল্লাহ নাম নেওয়া। হজরত উমর ইবনে আবু সালামাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘একদা খাবার সময় রাসুল (সা.) আমাকে বললেন, শুরুতে ‘বিসমিল্লাহ’ বল, ডান হাত দ্বারা আহার কর এবং তোমার নিকট থেকে খাও।’ (রিয়াদুস সলেহিন : ৭৩২) খাওয়ার এই শিষ্টাচারগুলো একই সঙ্গে উত্তম এবং উপকারী। কেননা যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ তথা আল্লাহর নাম বলে খাওয়া শুরু করবে তখন তাতে বরকত পাবে এবং একই সঙ্গে সে খাবার তার শরীরের জন্যও উপকারী হবে। আর ডান হাত দ্বারা খাওয়ার কারণে রাসুলের সুন্নতও পালন হবে এবং বিভিন্ন প্রকার জীবাণু থেকেও বেঁচে থাকবে।

ইসলামের আরেকটি সুন্দর শিষ্টাচার হলো- বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (জামে আত-তিরমিজি : ২০৪৪) ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা রাসুলের সুন্নতের অন্তর্ভুক্ত। পাশাপাশি এই শিষ্টাচার মানুষের সমাজ জীবনেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এভাবে ইসলামের প্রতিটি শিষ্টাচারের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সা.) নির্দেশিত প্রতিটি শিষ্টাচার মানব জীবনকে করে তুলে সুন্দর এবং অর্থবহ। তাইতো রব্বে কারিম ইরশাদ করেছেন, রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাক। (সুরা হাশর: ৭)

লেখক: শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit