বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

আল-আকসা মসজিদ বন্ধ করল ইসরাইল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ।  মসজিদটিতে মুসলমান ধর্মালম্বীদের প্রবেশ করতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ডব্লিউএএফএ। খবর আল-আরাবিয়ার।

প্রতিবেদনে রিয়াদভিত্তিক গণমাধ্যমটি জানায়, ইসলামিক ওয়াক্ফ একটি সংস্থা। জর্ডান থেকে নিযুক্ত সংস্থাটি আল-আকসা মসজিদটি পরিচালনা করে। সংস্থাটি বলছে, ইসরাইলের পুলিশ কর্মকর্তারা হঠাৎ করে দেওয়ালে ঘেরা প্রাঙ্গণের দিকে যাওয়ার সমস্ত গেইট বন্ধ করে দেয়। ইহুদি উপাসকদের প্রার্থনা করার অনুমতি দেওয়া হলেও মুসলমানদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

গণমাধ্যমটি আরও বলছে, পবিত্র মসজিদটির প্রাঙ্গণে মুসলমান ছাড়াও যেকোনো ধর্মের মানুষ যেতে পারেন। শুধুমাত্র মুসলমান ধর্মালম্বীরাই সেখানে প্রার্থনা করতে পারেন। তবে, অনুমতি না থাকা সত্বেও কিছু কিছু ইহুদি এখনো প্রাঙ্গণে উপাসনা করে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit