বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

যে কারণে নেতানিয়াহুর ছেলেকে নিয়ে ভীষণ ক্ষুব্ধ ইসরায়েলি সেনারা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিনিরা। ওই দিনই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের এই প্রতিরোধ গোষ্ঠী। ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস।

অত্যাধুনিক সব প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েলের সীমান্ত দেয়াল তথা ‘স্মার্ট ফেন্স’-কে ফাঁকি দিয়ে হামলা চালায় হামাস যোদ্ধারা। এই হামলায় হতভম্ব হয়ে পড়ে ইসরায়েল। প্রথমে বুঝে উঠতেই পারেনি কীভাবে হামাস যোদ্ধাদের সামাল দেবে তারা।

পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে, হামাসের অতর্কিত হামলায় তিন শতাধিক ইসরায়েলি সেনাসহ মোট এক হাজার চার শতাধিক মানুষ নিহত হয়। আহত হয় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।

এই পরিস্থিতিতে গাজা উপত্যকার ওপর পাল্টা সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরায়েল তিন লাখ ৬০ হাজার রিজার্ভ সেনা তলব করে। কিন্তু তার মধ্যে নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর। এতে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

৩২ বছর বয়সী ইয়াইর নেতানিয়াহু বর্তমানে আমেরিকার ফ্লোরিডায় অবস্থান করছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা বলছেন, দেশকে ত্যাগ করে প্রধানমন্ত্রীর ছেলের আমেরিকায় অবস্থান এবং যুদ্ধে যোগ না দিয়ে সেখানে থেকে অলাভজনক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা দেশের সাথে বিশ্বাসঘাতকতা।
লেবানন সীমান্তে মোতায়েন ইসরায়েলের একজন স্বেচ্ছাসেবী সেনা বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে যখন ফ্লোরিডার মিয়ামি সৈকতে জীবনকে উপভোগ করছেন তখন সীমান্তে আমি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি।”

ইসরাইলের এই ক্ষুব্ধ সেনা ব্রিটিশ পত্রিকাকে নিজের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন। তিনি বলেন, তার পরিচয় প্রকাশ করলে নিরাপত্তাগত সমস্যা দেখা দিতে পারে।

ইসরায়েলের এই রিজার্ভ সেনা বলেন, “বর্তমান পরিস্থিতির জন্য দায়ী লোকেরা তাদের ভাগের বোঝা বহন করছে না, এতে অবিশ্বাস ও ক্রোধ সৃষ্টি হচ্ছে।”

আরেক সেনা দ্য টাইমসকে বলেন, “আমাদের ভাই, আমাদের বাবা, ছেলেরা সবাই সামনের সারিতে যাচ্ছে, কিন্তু ইয়াইর এখনো এখানে নেই। এটা দেশের নেতৃত্বের প্রতি আস্থা তৈরিতে সাহায্য করছে না।”

হামাসের বিরুদ্ধে দক্ষিণ ফ্রন্টে মোতায়েন অন্য আরেক রিজার্ভ সেনা জানান, তিনি চাকরি ও পরিবার ছেড়ে আমেরিকা থেকে ফিরে এসেছেন। সূত্র: ডেইলি মেইলগালফ টুডেদ্য টাইমস

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit