বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

‘অন্যের ভূখণ্ডে আধিপত্য নয়, নিজেদের রক্ষার জন্য ভারত অস্ত্রের পূজা করে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে জাতপাত ও আঞ্চলিক ভিত্তিতে বিভক্ত করার চেষ্টাকারী অপশক্তিগুলিকে বিনাশ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার দিল্লির দ্বারকায় দশেরার (বিজয়া দশমী) অনুষ্ঠান থেকে এই আহ্বান জানান তিনি। 

আগামী বছর ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। তার আগে গতকাল সন্ধ্যায় মোদী বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে যে আজ যেন রাবণ দহন শুধু কুশপুতুল পোড়ানোর রীতিতেই সীমাবদ্ধ না থাকে। বরং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যর পক্ষে হুমকি প্রদানকারী সকল অপশক্তিরও দহন হয়। মা ভারতীকে যেসব শক্তি জাতপাত ও আঞ্চলিকতার নামে ভাঙতে চাইছে সেইসব অপশক্তিরও দহন হয়।’ 

মোদি বলেন, ভারতের সফল চন্দ্র অভিযান, নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন এবং নারী সংরক্ষণ আইন প্রণয়নের মতো অনেক শুভ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে মন্দিরের নির্মাণ কাজটি ঘটছে। ভারত আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পাশাপাশি সবচেয়ে বিশ্বস্ত দেশ হিসাবে আবির্ভূত হচ্ছে বলেও তার অভিমত। 

তিনি বলেন, ‘বিজয়দশমী হলো এমন একটি উৎসব যেটি অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়, অহংকারের ওপর নম্রতার এবং ক্রোধের ওপর ধৈর্যের উৎসব। এটি অঙ্গীকার নবায়নের দিন। 

মোদি এও বলেন, ‘বিজয়াদশমীতেও ‘শাস্ত্রপূজা’র প্রথা রয়েছে। ভারতের মাটিতে অস্ত্রের পূজা করা হয় অন্য কোনো ভূমিতে আধিপত্য বিস্তার বা কর্তৃত্ব করার জন্য নয়, বরং নিজের ভূমিকে রক্ষা করার জন্য। আমাদের শক্তি পূজা শুধু আমাদের জন্যই নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য।’ 

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit