বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম

শাকিব তো আছেই, নতুন পার্টনার লাগবে কেন: অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই দ্বিতীয় বিয়ে ঘিরে ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের বিষয়ে জোর আলোচনা হয়। নায়িকা আর বিয়ে করবেন না এমন কোনো ইঙ্গিত দেননি তখন। 

তবে অপু যে এখনো শাকিবকেই ধারণ করেন সেই প্রমাণ মিলল সম্প্রতি তার দেওয়া কিছু বক্তব্যে। যেখানে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনে নতুন কোনো লাইফ পার্টনারের প্রয়োজন নেই। কারণ শাকিব তো আছেই।

তার মানে কী, এখনো শাকিবকেই স্বামী হিসেবে মানেন অপু বিশ্বাস? যদিও প্রশ্নটা ছিল ভিন্ন। সঞ্চালক অপুকে জিজ্ঞেস করেন, জীবন তো এভাবে একা চলবে না। কখনো তো একজন লাইফ পার্টনার লাগবে? এর জবাবে অপু বলেন, ‘যেভাবে জয়ের খেয়াল রাখে শাকিব, আমি মনে করি তা হলে আর নতুন কাউকে লাগবে কেন?’

এ সময় নায়িকাকে থামিয়ে জিজ্ঞেস করেন, জয়ের জন্য লাগবে না। কিন্তু অপুর জন্য? এর জবাবেও একই উত্তর দেন শাকিবের সাবেক স্ত্রী। ‘আমার ক্ষেত্রেও তাই। লাল শাড়ি সিনেমা যখন করেছি, তখন শাকিবের কাছ থেকে সাহায্য পেয়েছি। শুটিং স্পটেও সাহায্য পেয়েছি। তার পরও কেন?’ 

অতীত বলে কিছু খুঁজে পান না জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি তো অতীত কিছু খুঁজে পাই না। আমার কাছে সবই স্বাভাবিক। আমার বন্ধুরা আছে, আপনারা আছেন। এসব কিছুর পরও নতুন কাউকে লাগবে কেন?

অপু বিশ্বাসের কথায় স্পষ্ট, বিচ্ছেদ বা বর্তমান সম্পর্ক যাই হোক না কেন—নিজের জীবনে এখনো জয়ের বাবাকে প্রাধান্য দেন তিনি। যার কারণে জীবনসঙ্গী হিসেবেও নতুন কারো কথা চিন্তা করতে পারেন না। 

এর আগে নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে অপু বলেছিলেন, ‘যখন কোনো মেয়ে ভাবে, সে ফের বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে। এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবনসঙ্গী পাবে; কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে। যে তার বাবা নয় বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। ফলে সে কিন্তু সুখী হবে না। সুতরাং এমন এক পদক্ষেপে হয়তো আমি সুখী হব, কিন্তু আমার সন্তান সুখী হবে না।’

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় ৮ বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন এই নায়িকা। জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এর পর থেকে মায়ের কাছেই বড় হয়েছেন শাকিব-অপুর ছেলে আবরাম খান জয়।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit