বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম

চীনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ Time View

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার তাকে বরখাস্ত করার খবর দিয়েছে। গত জুনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকেও বরখাস্ত করা হয়েছিল। 

চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের বরাত দিয়ে আজ বুধবার (২৫ অক্টোবর) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শাংফু গত দুই মাস জনসাধারণের দৃষ্টির আড়ালে ছিলেন। মঙ্গলবার তাকে বরখাস্ত করার খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। তিন মাস আগে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকেও বরখাস্ত করা হয়েছিল। তিনিও এক মাসের বেশি সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন।

খবরে আরও বলা হয়েছে, লি শাংফুকে কেন সরানো হয়েছে, তার কারণ জানা যায়নি। এমনকি তার স্থানে কাউকে স্থলাভিষিক্ত করা হয়েছে কিনা তাও বলা হয়নি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির তথ্য অনুসারে, শাংফুকে স্টেট কাউন্সিলর পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কেন তাকে অপসারণ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত মার্চেই চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন শাংফু। এই হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনিই সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করলেন।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit