বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

বাংলাদেশের স্বাধীন ও উন্নয়নে অর্থনীতিতে নারীদের ভূমিকা অপরিহার্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাটে পুনাকের সভানেত্রী পুলিশ সুপার আবুল হাসনাত খানের স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরী জিনিয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীন ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অপরিহার্য। সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বাগেরহাট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুনাকের সভানেত্রী বলেন, নারীরা উদ্যোগী ও স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিতে যোগ হবে এক নতুন মাত্রা। তাই নারীদের উদ্যোগী ও আত্মনির্ভরশীল করার প্রয়াসে পুনাকের এ উদ্যোগ।বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের সামনে ওই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে তিনিসহ অতিথিরা এখান থেকে নিজেদের জন্য কিছু কেনাকাটা করেন। এরপর দুপুরে খান জাহান আলী বালিকা এতিম খানায় শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। খাবার বিতরণ শেষে শিশুদের আপ্যায়নে আতিথেয়তা গ্রহণ করে তাদের সঙ্গেই দুপুরের খাবার খান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট পুনাকের সহ-সভানেত্রী শিরিন জামান ও হাবিবা সুলতানাসহ বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শরিফা খানম উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit