বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

কত অক্টোবর আসবে-যাবে, দেখা যাবে কারা থাকে: বিএনপিকে কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্কনিউজঃ বিএনপি গণতন্ত্র ধ্বংস করার জন্য লড়াই করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বিএনপিকে উদ্দেশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, অক্টোবর মাস শেষ। আরও কত অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা থাকে। আমরা লড়াই-সংগ্রাম করে এতদূর এসেছি।

মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা কত লড়াই-সংগ্রাম করে এখানে এসেছি। এখন বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস তারা (বিএনপি) আমাদের ক্ষমতা থেকে হটানোর ভয় দেখায়। আজকেও মির্জা ফখরুল বললেন, ‌বিএনপি গণতন্ত্রকে মুক্ত করার জন্য লড়াই করছে। আসলে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে। অতীতেও তারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, প্রহসনের নির্বাচন করেছিল, ১ কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল। ১৫ ফেব্রুয়ারি মাগুরা মার্কা নির্বাচন করেছিল। যারা গণতন্ত্রকে গলাটিপে মেরেছে, তারা এখন গণতন্ত্রের জন্য লড়াই করছে, এমন কথা বলতে লজ্জাও করে না।

ওবায়দুল কাদের বলেন, ৪০ দল নিয়ে নাকি বিএনপি ২৮ তারিখ মাঠে নামবে। কত যে দল। তারা নাকি রাষ্ট্র মেরামত করবে। আরে মেরামত করেছেন তো শেখ হাসিনা, আর আপনারা ধ্বংস করেছেন। রাষ্ট্রকে আপনারা মেরামত করবেন, এটা শুনলে ঘোড়াও ডিম পাড়ে।

তিনি বলেন, আমরা নাকি অশান্তি করেছি। ফখরুল সাহেব, গত এক বছর ধরে আমরা শান্তি সমাবেশ করেছি। এখান থেকে পল্টন বেশি দূরে নয়। আমাদের জায়গায় যদি আপনারা ক্ষমতায় থাকতেন তাহলে কি আমাদের অস্তিত্ব নিয়ে কোথাও দাঁড়াবার কথা ছিল। আমরা অশান্তি চাইলে বিএনপি নয়াপল্টনে এতগুলো সমাবেশ করতে পারত? প্রেস ক্লাবের সামনে এত সমাবেশ করেছেন। আমরা শান্তি না চাইলে আপনারা একটা সমাবেশও করতে পারতেন না।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দিনক্ষণ দিয়ে পৃথিবীর কোনো দেশে আন্দোলন হয় না। আমাদের দেশেও দিনক্ষণ দিয়ে ৬৯-এর আন্দোলন হয়নি, ৯০-এর আন্দোলনও হয়নি। দিনক্ষণ দিয়ে যারা বারবার আন্দোলনের ডাক দেয়, তাদের আন্দোলন খাদের মধ্যেই পড়ে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

কিউএনবি/বিপুল/২৪.১০.২০২৩/ সন্ধ্যা ৭.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit