বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আরও আটজনের দেহে করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে, এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর নতুন করে সুস্থ হয়েছে ৯ জন। মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ৩৫৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ১৩ শতাংশ। অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৫ হাজার ৯০২ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৫৮১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের পাঁচ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit