শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বরিশালে ৫৪১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩২০ Time View

ডেস্ক নিউজ : বরিশালে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় ৫৪১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ৬১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় হামুন মোকাবেলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। 

তিনি বলেন, বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুতির পাশাপাশি ৬১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ৩২২ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে, অসহায় দুর্গতদের তাৎক্ষণিক খাদ্য সরবরাহের জন্য ৭৭০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়াও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রস্তুত রয়েছে বলেও সভায় জানানো হয়। পাশাপাশি প্রতিটি উপজেলা ও জেলা শহরে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। 

সভায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit