শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ দীর্ঘ হতে পারে : নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে তার দেশের লড়াই ‘দীর্ঘ যুদ্ধ’ হতে পারে। ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পরের দিন ৮ অক্টোবর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার সিএনএনকে বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য হচ্ছে ‘হামাসের ওপর হামলা চালানো এবং তাদেরকে আক্রমণের ক্ষমতা থেকে বিরত রাখা।   

মঙ্গলবার জেরুজালেমে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু হামাসকে পরাজিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। নেতানিয়াহু সতর্ক করে বলেন, হামাস ইউরোপের জন্যও হুমকি হয়ে দাঁড়াবে।

দক্ষিণ লেবাননে আধিপত্য বিস্তারকারী ইরান সমর্থিত ইসলামি জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে যুদ্ধে যোগ না দেওয়ার জন্য ম্যাক্রোঁর হুঁশিয়ারির সঙ্গেও তিনি একমত পোষণ করেন। তিনি বলেন, হিজবুল্লাহ সংঘাতে প্রবেশের জন্য ‘আফসোস’ করবে। তিনি বলেন, আমি আশা করি তারা আমাদের সতর্কবাণী মেনে নেবে। অন্যথায় তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit