মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

তৃতীয় দিনের মত ত্রাণ ঢুকলো গাজায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডতে দুই সপ্তাহের ইসরায়েলি অবরোধ ও বিমান হামলার মধ্যেই তৃতীয় দিনের মত ত্রাণ প্রবেশ করেছে রাফাহ ক্রসিং দিয়ে। স্থানীয় সময় সোমবার তৃতীয় দিনের মত ত্রাণের গাড়ি গাজা উপত্যকায় প্রবেশ করে। খবর রয়টার্স ও বিবিসি।

ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং মিশরের মাঝে অবস্থিত রাফাহ সীমান্তের একজন সাহায্যকর্মী এবং নিরাপত্তা সূত্র জানিয়েছে যে অন্যান্য দিনের মতই সমান সংখ্যক গাড়ি প্রবেশ শুরু করেছে সোমবার। তিনি জানান, শনিবার ও রবিবার মোট ৩৪টি ত্রাণবাহী গাড়ি প্রবেশ করেছে গাজাতে।

জাতিসংঘ বলছে, গাজাবাসীর চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। তবে যে পরিমাণ ত্রাণ ঢুকছে তা গাজাবাসির চাহিদার মাত্র ৩ শতাংশ বলছে সংস্থাটি।

তবে ত্রাণের মধ্যে খাবার, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকলেও নেই গাজাবাসীর সবচেয়ে প্রয়োজনীয় জ্বালানি। কারণ ত্রাণের মধ্যে দিয়েও অবরুদ্ধ অঞ্চলটিতে জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল বাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit