শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

‘শারদ আনন্দ’-এ নাচলেন দীঘি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। সুমন সাহার গ্রন্থনায় এটি প্রযোজনা করেছেন তানভীর আহমেদ খান। প্রচারিত হবে ২৪ অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ‘শারদ আনন্দ’ উপস্থাপনা করেছেন শিপন মিত্র ও পূর্ণিমা বৃষ্টি। গান, নাচ, ফ্যাশন শো, গেম শো, আরতি নৃত্য, ঢাকের বাজনা, সিঁদুর খেলাসহ নানান আঙ্গিকে নির্মিত হয়েছে এটি। এমনটিই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক।

তিনি আরও জানান, অনুষ্ঠানের শুরুতে থাকছে শিশুদের অংশগ্রহণে দুর্গাপূজার একটি নতুন গান। ফ্যাশন হাউসগুলো এবারের পূজাতে যে ধরণের পোশাক এনেছে তার উপর থাকছে ফ্যাশন শো। ঐতিহ্যবাহী ঢাকের বাজনার সঙ্গে থাকছে আরতি নৃত্য। আকাশ সরকারের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন পূজা সেনগুপ্ত ও তার দল। ‘বছর ঘুরে তুমি আবার এলে মা’ শিরোনামের এই গানটিতে অংশ নিয়েছেন অনন্যা আচার্য্য, সুস্মিতা সাহা, এপি শুভ, পপি পাল, স্বপ্নীল রাজীব ও অপু রায়।

পাঁচজন বাদ্যযন্ত্রীর পরিবেশনায় থাকছে ঢাকের বাজনা। ফ্যামিলি গেম শো পর্বে অংশ নিয়েছেন প্রাণ রায় ও তার স্ত্রী শাহনাজ কাকলী, দেবাশীষ সরকার ও তার স্ত্রী বিথী সরকার, বিপ্লব সাহা ও তার স্ত্রী সম্পা সাহা। অনিক বোস, কস্তুরী মুখার্জি ও তাদের দলের পরিবেশনায় থাকছে সিঁদুর খেলা ও নবদুর্গানৃত্য। থাকছে সঙ্গীতশিল্পী শুভ্রদেবের পরিবেশনায় একটি গান। ইভান শাহরয়ার সোহাগের কোরিওগ্রাফিতে একটি নৃত্যে অংশ নিয়েছেন চিত্রনায়িকা দীঘি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit