সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, শিরোপার প্রত্যাশা মালিকপক্ষের ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতায় অবরুদ্ধ হলেন বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান আল নাসরে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালাহ! খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে চাইলো গোটা সংসদ, সময় বাড়লো ৫ মিনিট অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে বরাদ্দ হবে: বিপিসি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন

ব্যর্থ রিজওয়ান, রানরেট তলানিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ২৫তম ওভারে নূর আহমেদের বলে মুজিবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এদিকে চেন্নাইয়ের রানপ্রসবা ক্রিজে আজ শুরু থেকেই রক্ষণাত্মক মেজাজে খেলছে পাকিস্তান। রানরেট মাত্র সাড়ে ৪ এর কিছুটা উপরে। 

রিজওয়ান আউট হওয়ায় নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন সউদ শাকিল। তিনি ১২ রানে ব্যাট করছেন। তিনি অধিনায়ক বাবর আজমকে সঙ্গ দিচ্ছেন। বাবর অর্ধশতক থেকে ৪ রান দূরে।

এ প্রতিবেদন লেখার সময় ৩৩ তম ওভারের খেলা চলছিল। পাকিস্তানের স্কোর ১৫৩/৩। রানরেট ৪ দশমিক ৭৮।

অর্ধশতকের পর আউট শফিক

চমৎকার একটি ইনিংস খেলেছেন আবদুল্লাহ শফিক। প্রথমে ইমাম-উল হকের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন। এরপর অধিনায়ক বাবর আজমের সঙ্গে ৫৪ রানের জুটি। 

নিজের ইনিংসটাকেও অর্ধশতকে রূপ দেন পাকিস্তানের এই ওপেনার। অনেকটা ধীরস্থিরে ব্যাট করছিলেন। দেখে মনে হচ্ছিল বড় স্কোর গড়বেন। 

কিন্তু ২৩ তম ওভারে ছন্দপতন। আফগান বোলার নূর আহমেদের বলটি বুঝে উঠতে পারেননি। এলবিডব্লিউ হন শফিক।

সাজঘরে যাওয়ার আগে ৭৫ বল খেলে ৫৮ রান করেন। ৫ টি চার ও দুটি ছয়ে সাজানো তার ইনিংস।

বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে দুটি অর্ধশতক ও একটি সেঞ্চুর করলেন শফিক। আজ ৬০ বলে ৪ চার ও ২ ছক্কায় ফিফটি হাঁকালেন তিনি। 

উদ্বোধনী জুটিতে দারুণ সূচনার পর ইমামের বিদায়

সূচনাটা দারুণ ছিল। ইমাম-উল হক ও আবদুল্লাহ শফিক দেখেশুনে ব্যাট করছিলেন। আফগানিস্তানের স্পিন যেকোনো সময় ছোবল মারতে পারে সে কারণে ধীরে সুস্থে ব্যাট চালাচ্ছিলেন এই দুই ওপেনার। রানের চাকাও সচল ছিল।

কোনো উইকেট ছাড়াই ১০ ওভার পার করে দেয় পাকিস্তান। একাদশ ওভারে ছন্দপতন। ওই ওভারের প্রথম বলেই আজমাতুল্লাহ ওমারজাইর বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইমাম-উল হক। যিনি গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজকে ভিন্ন পাকিস্তানকে মাঠে খুঁজে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

ইমাম ১৭ রানের বেশি করতে পারেননি। ২২ বল খরচায় এই রান তুলতে তিনি দুটি চার মেরেছেন।

পাকিস্তান একাদশ

ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, রিজওয়ান, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসমান মির, হারিস রউফ, আফ্রিদি, হাসান আলি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit