শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ব্যাংকের চাকরি হারিয়ে এখন ১০০ কোটির সম্পদের মালিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : ২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বেহেল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পরিণীতি চোপড়া। গতকাল ২২ অক্টোবর ছিল অভিনেত্রীর জন্মদিন। রোববার ৩৫ বছরে পা দিলেন পরিণীতি। 

এর পর তিনি কাজ করেন যশ রাজ ফিল্মসের জনসংযোগ বিভাগে। এই প্রযোজনা সংস্থায় কাজের সুবাদে তিনি আনুশকা শর্মা, রানী মুখার্জির জনসংযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেন। ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ দিয়ে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। তবে এই সিনেমায় নায়ক-নায়িকা ছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মা। পরিণীতি ছিলেন পার্শ্বচরিত্রে।

এর পর গত একযুগে ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘সন্দ্বীপ অউর পিংকি ফারার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। পরিণীতির কিছু সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে, কয়েকটি সিনেমা পেয়েছে সমালোচকদের প্রশংসা; কয়েকটি সিনেমা আবার ডাহা ফ্লপ হয়েছে। তবে পরিণীতি এখন হিন্দি সিনেমায় প্রতিষ্ঠিত অভিনেত্রী। তার সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি।

গত মাসে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি। বিয়ের পর অভিনেত্রীর প্রথম জন্মদিন। সুদূর আমেরিকা থেকে বোনের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন দিদি প্রিয়াংকা চোপড়া। লিখলেন— শুভ জন্মদিন তিশা। আশা করব, সারাজীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit