সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, শিরোপার প্রত্যাশা মালিকপক্ষের ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতায় অবরুদ্ধ হলেন বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান আল নাসরে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালাহ! খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে চাইলো গোটা সংসদ, সময় বাড়লো ৫ মিনিট অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে বরাদ্দ হবে: বিপিসি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন

গাজায় ২৪ ঘণ্টায় ৪০০ ফিলিস্তিনি মারল ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এসব হামলায় গত ২৪ ঘণ্টায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ তথ্য দিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজায় চালানো হামলাগুলোর মধ্যে রোববারের (২২ অক্টোবর) বোমা হামলার মাত্রা ছিল সবচেয়ে ভয়ংকর। রোববারের রাতকে ‘সবচেয়ে মারাত্মক রাত’ বলে বর্ণনা করেছেন তারা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার আবাসিক এলাকায় রাতভর বোমাবর্ষণ করেছে  ইসরায়েলি বাহিনী। জাবালিয়া শরণার্থী শিবির, উত্তরে বাইত লাহিয়া, আল-রিমাল, পশ্চিমে আল শাতি ক্যাম্প, পাশাপাশি দক্ষিণে খান ইউনিস এবং রাফাহে অনবরত বোমা হামলা চালানো হয়েছে।

ওয়াফা জানিয়েছে, কোনো সতর্কবার্তা না দিয়েই বেসামরিক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। এতে প্রতিদিনই হতাহত হচ্ছে অসংখ্য মানুষ।

গত রাতে ইসরায়েলি বোমা হামলায় গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। আক্রান্ত এলাকার বাসিন্দাদের খাদ্য ও চিকিৎসা সরবরাহ ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে গাজায় নবজাতকরা জীবনের ঝুঁকির মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে রোববার সতর্ক করে জাতিসংঘ বলেছে, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় হাসপাতালগুলোতে জ্বালানি শেষ হওয়ার পথে। এসব হাসপাতালের ইনকিউবেটরে কমপক্ষে ১২০ নবজাতকের জীবন ঝুঁকিতে এখন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ১৭৫০ টির বেশি শিশু নিহত হয়েছে।

শুধু শিশুই নয়; নিয়মিত রোগীদের জন্য ওষুধ, জ্বালানি এবং পানি চরম সংকটে পড়েছে হাসপাতালগুলো। ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে গাজা।

ইউনিসেফের মুখপাত্র জোনাথন ক্রিকক্স বলেছেন, বর্তমানে ১২০ নবজাতক ইনকিউবেটরে রয়েছে। এদের মধ্যে ৭০ নবজাতক রয়েছে ভেন্টিলেশনে। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বৃহস্পতিবার সতর্ক করেছে যে হাসপাতালগুলিতে ইতিমধ্যে জেনারেটরের জন্য জ্বালানি শেষ হয়ে গেছে।
হু বলছে, হাসপাতালগুলিতে ইতোমধ্যে জ্বালানি শেষ হয়ে গেছে। জেনারেটর বন্ধ হয়ে গেলে ১ হাজার ডায়ালাইসিসের রোগী ঝুঁকি থাকবে।

শনিবার মিশর থেকে ২০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও ওই চালানে কোনো জ্বালানি ছিল না।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit