সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, শিরোপার প্রত্যাশা মালিকপক্ষের ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতায় অবরুদ্ধ হলেন বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান আল নাসরে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালাহ! খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে চাইলো গোটা সংসদ, সময় বাড়লো ৫ মিনিট অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে বরাদ্দ হবে: বিপিসি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন

উদ্বোধনী জুটিতে দারুণ সূচনার পর ইমামের বিদায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : সূচনাটা দারুণ ছিল। ইমাম-উল হক ও আবদুল্লাহ শফিক দেখেশুনে ব্যাট করছিলেন। আফগানিস্তানের স্পিন যেকোনো সময় ছোবল মারতে পারে সে কারণে ধীরে সুস্থে ব্যাট চালাচ্ছিলেন এই দুই ওপেনার। রানের চাকাও সচল ছিল।

কোনো উইকেট ছাড়াই ১০ ওভার পার করে দেয় পাকিস্তান। একাদশ ওভারে ছন্দপতন। ওই ওভারের প্রথম বলেই আজমাতুল্লাহ ওমারজাইর বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইমাম-উল হক। যিনি গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজকে ভিন্ন পাকিস্তানকে মাঠে খুঁজে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

ইমাম ১৭ রানের বেশি করতে পারেননি। ২২ বল খরচায় এই রান তুলতে তিনি দুটি চার মেরেছেন।

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন অধিনায়ক বাবর আজম। তিনি ৯ বলে ১১ করেছেন। 

অপরপ্রান্তে আবদুল্লাহ শফিক ৪৪ বলে ৩৯ রানে ব্যাট করছেন। তিনি দুই ছক্কা ও চারটি ৪ মেরেছেন।

এ প্রতিবেদন লেখার সময় ১৩ ওভারের খেলা চলছিল। পাকিস্তানের সংগ্রহ ৭২/১। 

পাকিস্তান একাদশ

ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, রিজওয়ান, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসমান মির, হারিস রউফ, আফ্রিদি, হাসান আলি।

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit