মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি মেডিকেলে ভর্তিচ্ছুদের জন্য সুখবর, আসন বাড়ল ১০৩০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন। এটি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য সুখবরই বটে। 

রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, 
প্রতিটি সরকারি মেডিকেলে আসন বাড়ছে ২০ থেকে ৬০টি পর্যন্ত। সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি, মানিকগঞ্জের কর্নেল মালেক, শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯, শহীদ মনসুর আলী মেডিকেল ৩৫ টি, সাতক্ষীরা মেডিকেল ৩৫ ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ৩৫টি। 

শিক্ষক সংকট থাকার পরও কিছু মেডিকেলে আসন বাড়ানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রত্যেক কলেজে কম বেশি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি  হতে পারবেন।  

স্বাস্থ্য শিক্ষা খাতের বিশেষজ্ঞরা মনে করেন, মেডিকেলে আসন বৃদ্ধির বিষয়টি ইতিবাচক। পাশাপাশি শিক্ষক সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। কারণ দক্ষ শিক্ষক তৈরি করতে না পারলে দক্ষ চিকিৎসক তৈরি হবে না। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit