শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

চৈতালী পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে: নিরাজ কুমার জয়সওয়াল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২২০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, উৎসবের মধ্য দিয়েই আমাদের সকলেরই আনন্দ হয়। একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। বাংলাদেশ ভারতের মধ্যেও তেমনি একটি গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে। দূর্গাপূজা উৎসব আনন্দের মধ্যে দিয়েই পালন করা হচ্ছে। আনন্দের মধ্যেই সবসময় আমরা যেন মিলেমিশে থাকতে পারি সেই দিকেই সবাইকে লক্ষ্য রাখতে হবে।তিনি রবিবার (২২ অক্টোবর) রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গালস্থ চৈতালী পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল এর সাথে ছিলেন তার সহধর্মীনী নিতা জয়সওয়াল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের সভাপতি এডভোকেট অশোক কর, সহ সভাপতি মদন মোহন কর্মকার, গৌতম বনিক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সম্পাদক নির্মল রায় রাজা, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর বিক্রম কর স¤্রাট, প্রতিষ্ঠাকালীন সদস্য রনবীর চক্রবর্তী, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, অর্থ উপ পরিষদের আহবায়ক পংকজ দাস, যুগ্ম আহবায়ক কিশোর চক্রবর্তী, কেশব সেন, জোনাকী চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit