বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দর্শক চাহিদায় সিনেপ্লেক্সে ‘মুজিব’র দ্বিগুণ শো

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। দর্শক চাহিদায় এরইমধ্যে বেড়েছে হল সংখ্যা, এমনকি প্রদর্শনীও।

স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় মোট ১৮টি শো চলছিল ‘মুজিব’ এর। দর্শক চাহিদায় দ্বিগুণ শো বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল থেকে সর্বমোট ৩৩টি করে শো চলবে সিনেমাটির। এমনটা জানিয়েছে সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

শুধু দেশের মাল্টিপ্লেক্স নয়, একই অবস্থা প্রায় দেশের সমগ্র সিনেমা হলেই। দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুইদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা হয়েছে ১৬৪, বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড বলে জানাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। অন্যদিকে শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয়শিল্পী।

২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শ্যামা জাইদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit