সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

মূল্যস্ফীতি বৃদ্ধির ধকল আরও কিছুদিন সহ্য করতে হবে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বৈশ্বিক কারণেই দেশে মূল্যস্ফীতি বেড়েছে। কিন্তু তা নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করেছে। তবে সার্বিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি বৃদ্ধির ধকল আরও কিছুদিন সহ্য করতে হবে।’

রবিবার (২২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনে সর্বজনীন পেনশন তহবিলের বিনিয়োগ সংক্রান্ত প্রেস ব্রিফংয়ে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক ঋণে সুদহার বেধে দেওয়া নিয়ে সমালোচনা হলেও আমানত ও ঋণে সুদহার ৬ ও ৯ শতাংশ করা না হলে এতদিন ব্যাংক খাত খুঁজে পাওয়া যেত না। একই সঙ্গে খাবার-দাবারও পাওয়া যেত না।’

সর্বজনীন পেনশন তহবিলের ১১ কোটি ৩১ লাখ টাকা ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে বলেও জানান আ হ ম মুস্তফা কামাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে ১৫ হাজার জন চাঁদা দিয়েছেন। তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি।

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit