শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড

ঝালকাঠিতে আলোচিত শিক্ষিকা মুনা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীর বিরুদ্ধে চার্জশীট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৮২ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে আলোচিত স্কুল শিক্ষিকা আত্মহত্যার প্ররোচনায় ও প্রতারনা পূর্বক ধর্ষন মামলার আসামী সাবেক স্বামী ঝালকাঠি ডাচ বাংলা ব্যাকের পাবলিক রিলেশন অফিসার মোঃ ফরিদুল ইসলাম (৩৩)কে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দঃবিঃ ৩০৬/৪১৯ধারায় অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক মোঃ বায়জিত আকন একই সাথে মামলার অপর দুই আসামী ফরিদের মা রিনা বেগম ও ভাই হামিদুর রহমান সুজনকে দঃবিঃ ৩০৬/৩৪ধারায় চার্জশীটে অভিযুক্ত করেছেন। বাদী পক্ষে এড. ফয়সাল খান আদালতে মামলাটি পরিচালনা করেন। মামলার বিবরন ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সুলতানা জাহান মুনার সাথে বাসন্ডা ইউনিয়নের দারখি গ্রামের আমির আলীর ছেলে মোঃ ফরিদুল ইসলামের সাথে ২২ জুলাই ২০১৩সালে বিবাহ হয়। তাদের সংসারে হুমায়রা মেঘা (৮) নামে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকে আসামীরা যৌতুকের জন্য নিহত মুনা কে নানাবিধ শারীরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। আসামীদের অত্যাচার-নির্যাতনের ফলে তাদের মধ্যে দুই বার ডিভোর্স হলেও ফরিদের অনুরোধ, মেয়ের ভবিষ্যত ও লিখিত অঙ্গিকারের মাধ্যমে পুনরায় বিবাহ হয়।

এরমধ্যে গত ৩০ জুন ২০২২ইং তরিখ উভয়ের সম্মতিতে খোলা তালাক দিলেও একমাস পরে গত ১৮জুলাই ফরিদ ‘নিজের ভূল স্বীকার করে মেয়েকে ছাড়া বাঁচবে না’ জানিয়ে মুনার কাছে ক্ষমা চেয়ে পুনরায় বিয়ের অনুরোধ জানায়। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মুনা নমনীয় হলে ফরিদ তাদের নিয়ে হরিনপালা বেড়াতে গিয়ে মেয়েসহ অনেক ছবি তোলে ও স্বামী-স্ত্রীর ন্যায় বসবাস করে।সেখানে ফরিদ বলে ফিরে এসে ১সেপ্টেম্বর পুনরায় কাবিন রেজিষ্টি করে বিয়ে করবে। নির্ধারিত তারিখে ফরিদুল গা-ঢাকা দিলে তার প্রতারনা বুঝতে পেরে মুনা মানসিক ভাবে ভেংগে পরে ও সেদিন ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরের দিন ফেসবুকে পোষ্ট দিয়ে ও সুইসাইড নোট লিখে নিজ ডায়রীর মধ্যে রেখে ফ্যানের সাথে ফাস লাগিয়ে আত্মহত্যা করে।তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, দাম্পত্ত্য কহল ও অঙ্গীকারনামার কপি, হরিনপালা হোটেলের রেজিষ্টার-ছবি, মোবাইল সিডিআর,সুইসাইড নোট, হাতের লেখাসহ বিশেষজ্ঞ মতামত ও স্বাক্ষী-প্রমানে প্রাথমিক ভাবে সুলতানা জাহান মুনাকে প্রতারনার আশ্রয় নিয়ে ধর্ষন ও আত্মহত্যার প্ররোচনা অপরাধ প্রমানিত হওয়ায় আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান 3করা হয়েছে।

প্রসঙ্গত, গত ০৩ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ প্রতারনা ও অবিচারের শিকার হয়ে কৃষ্ণকাঠি এলাকার টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা জাহান মুনা (২৯) শহরের বিশ্বরোডে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এঘটনায় তার পিতা অব:সমবায় কর্মকর্তা মোঃ আবুল বাসার বাদী হয়ে ফরিদুল ইসলামসহ ৩জনকে আসামী করে গত ৫ এপ্রিল ২০২৩ইং তারিখ ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে না.শি.নি. দমন আইনের ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯ (১)সহ ৩০৬/৩৪ ধারায় নালিশী মামলা (নং-৬১/২০২৩) দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিরোজপুরকে নিদের্শ দিলে পিবিআইর পুলিশ পরিদর্শক মোঃ বায়জিত আকনকে মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit