মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সাড়ে ১১শ’ লিটার  চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ   ১১শ’৫২ লিটার রেজিষ্টেশন  বিহীন মিনি পিকআপ গাড়ি উদ্ধার সহ আইয়ুব আলী (৩৫)নামে এক মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছ থানা পুলিশ।চলমান শারদীয় দুর্গা পূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরীতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ নের্তৃত্বে ও সুদৃঢ় দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলায় মাল্টিলেয়ার নিরাপত্তা বেষ্টনী সহ ২৪ ঘন্টা গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান তৎপরতার ফলশ্রুতিতে খাগড়াছড়ি জেলায় অপরাধীদের বিভিন্ন অপতৎপরতা রুখতে কার্যকরী সফলতা অর্জন করছে।
এরই ধারাবাহিকতায়  শনিবার (২১অক্টোবর) রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া এর  নেতৃত্বে মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ দল   মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে খাগড়াছড়ি টু ঢাকা/চট্টগ্রাম গামী মহাসড়কের উপর সাড়ে ১১শ’ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও এই মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি  রেজিঃ বিহীন মিনি পিকআপ গাড়িসহ আসামী আইয়ুব আলী (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-আইয়ুব আলী (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার   বড়ইতলী ইউনিয়ন এর প্রহর চান্দা গ্রামের সুলতান মাহমুদ এর ছেলে।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। 

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit