বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অসুস্থতার কারণে বসে ইমামতি করা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন : আমি একজন ইমাম, দীর্ঘদিন যাবৎ আমার ডান পায়ে ব্যথা। চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। ব্যথার কারণে আমি নামাজে সুন্নত তরিকায় অর্থাৎ এক পা বিছিয়ে আরেক পা দাঁড় করিয়ে বসতে পারি না। তাই উভয় পা নারীদের মতো ডান দিকে বের করে দিয়ে মাটিতে বসি। জানার বিষয় হলো, এভাবে বসার কারণে নামাজের কোনো ক্ষতি হবে কি না? আর আমার পেছনে ইকতেদা করা সহিহ হবে কি না?

-মো. সাইফুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা

উত্তর : পুরুষের জন্য অসুস্থতা বা ওজরের কারণে নামাজের বৈঠকে উভয় পা কোনো এক দিকে বের করে দিয়ে বসলেও নামাজের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া মাজুর (অসুস্থ) ব্যক্তি অন্য কোনোভাবে বসলেও কোনো অসুবিধা নেই। মাজুর ব্যক্তি জমিনে বসে সেজদা করে নামাজ পড়তে পারলেই সুস্থ ব্যক্তিদের জন্য তার ইকতেদা করা সহিহ হবে। হজরত আবু হুমাইদ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) নামাজে এভাবে বসেছেন। -মুসনাদে আহমাদ : ২৩৫৯৯

ইসলামি স্কলাররা বলেছেন, বার্ধক্য ও দুর্বলতার কারণেই কখনো কখনো রাসুল (সা.) এভাবে বসেছেন। অন্য এক বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) অসুস্থতার কারণে নামাজে উভয় পা একদিকে বের করে দিয়ে মাটিতে বসতেন। -মুয়াত্তা মালেক : ৫৫

পায়ে ব্যথা বা শরীর ভারী হয়ে যাওয়া ইত্যাদি ওজরের (সমস্যা ও প্রয়োজন) কারণে ইমামের জন্যও সেভাবে বসার সুযোগ রয়েছে। কোনো ইমাম নামাজে ওই ভাবে বসলে তার পেছনে ইকতেদা করতে কোনো সমস্যা নেই। -আল বাহরুর রায়েক : ১/৩২৩

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit