মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

মাছ মারতে গিয়ে সকালে নিখোঁজ বৃদ্ধ হাবিবুর, বিকেলে ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের মহেন্দ্রনগরে ৭ঘন্টা নিখোঁজের পর ধান ক্ষেত থেকে হাবিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম (ধনীটারী) এলাকার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিবুর রহমান ওই এলাকার মৃত আলিমুদ্দিনে ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে জাল নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয় বৃদ্ধ হাবিবুর। সারাদিন বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে বিকেলে স্থানীয় মকছেদুল নামে এক কৃষক তার ধান কীটনাশক স্প্রে করতে গেলে তার ধান ক্ষেতের পাশে মাছ ধরায় ব্যবহৃত বাঁশের টনি, ঠেঙ্গা দেখতে পায়। পরে কাছে গিয়ে হাবিবুরকে উপুর হয়ে পড়ে থাকতে দেখতে চিৎকার দেয়। কৃসক মকছেদুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং মরদেহটি বৃদ্ধ হাবিবুরের বলে সনাক্ত করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে নিয়ে যায়।

মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়না তদন্ত না করে দাফন সম্পন্ন করতে থানায় আবেদন করা হয়েছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফন সম্পন্ন করতে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit