শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

হামাসের হাতে বন্দী ২১০ ইসরাইলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ২১০ ইসরাইলি বন্দী রয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

শনিবার সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এ মন্তব্য করেন বলে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, বর্তমানে হামাসের হাতে ২১০ ইসরাইলি বন্দী রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা উত্তর গাজায় হামাসের শক্ত ঘাঁটিতে হামলা চালিয়ে যাব। আমাদের নাগরিকরা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে শিশুই রয়েছে ১৬০০’র বেশি।

সূত্র : আল-জাজিরা

কিউএনবি/বিপুল/২১.১০.২০২৩/ সন্ধ্যা ৬.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit