বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

গাজায় ২০ ট্রাক ত্রাণ যথেষ্ট নয়: বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় এই ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করায় সাধুবাদ জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন। তবে তিনি বলেন, ‘এই সংকটাপন্ন সময়ে মাত্র ২০টি ত্রাণবাহী ট্রাক যথেষ্ট নয়।’তিনি জানান, গাজার ভেতরের পরিস্থিতি খুবই মর্মান্তিক। সেখানে খাবার, পানি এবং জ্বালানির মজুতও শেষ হয়ে গেছে। যার ফলে অনাহার এবং রোগের কারণে মৃত্যুহার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘অবরুদ্ধ গাজার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও ত্রাণ প্রয়োজন। আর সঠিক সুবিধাভোগীদের হাতে ত্রাণগুলো নিরাপদ এবং টেকসই উপায়ে পৌঁছানো প্রয়োজন।’গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘আজ রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশ করা ২০টি ত্রাণবাহী ট্রাকে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সীমিত পরিমাণে ক্যানজাত খাবার রয়েছে।’রাফা ক্রসিং কতক্ষণ খোলা থাকবে তা স্পষ্ট নয়। এর আগে ইসরাইল ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় প্রবেশ করা ত্রাণবাহী ২০টি ট্রাকে খাদ্য, পানি ও ওষুধ থাকলেও কোনো জ্বালানি যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit