বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

নরসিংদীতে সিগারেট নিয়ে ধন্দে যুবককে কুপিয়ে খুন

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৪২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে কাজী মুঈন (২৮) নামের এক যুবককে বসতঘরের বারান্দায় কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মুঈন চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাষ্টারের ছেলে। নিহতের বাবা ও এলাকাবাসী জানায়, মুঈন বেলা ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তাঁর ৪ বছরের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) সিগারেটের জন্য মুঈনের পকেটে হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে ঘটনাটি উপস্থিত স্থানীয়রা মীমাংসা করে দেন। মুঈন বাড়ি ফেরার পর বেলায়েত তাঁর সহযোগীদের নিয়ে আসে। তাঁরা মুঈনকে ঘরে একা পেয়ে মারপিট করে পালিয়ে যায়।

এরপর বেলায়েত তৃতীয় দফায় দুপুর দেড়টার দিকে মুঈনের বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা  জুমুআ’র নামাজে থাকায় বেলায়েতকে আটক করতে পারেনি। এদিকে মুঈনের চিৎকারে তাঁর মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় পরে থাকতে দেখেন। এসময় মুঈনের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং শিবপুর মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ‘ঘটনাস্থলে আপনারা (সাংবাদিক) যা দেখেছেন, আমিও তা দেখেছি।’ নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, ‘হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit