বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

গাজায় ২৭ টন মানবিক সাহায্য পাঠাচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহজুড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। ইসরায়েলের কঠোর অবরোধের কারণে দেখা দিয়েছে জ্বালানি, পানি, বিদ্যুৎ ও খাবারসহ চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ সংকট।

তাই গাজার বেসামরিক মানুষের সহায়তায় অঞ্চলটিতে ২৭ জন মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মানবিক সহায়তা হিসেবে বেশির ভাগই খাদ্য পাঠানো হবে বলে জানানো হয়েছে। গাজা উপত্যকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে গাজায় চরম মানবিক সংকট নিরসনে মিশরের প্রেসিডেন্ট ত্রাণ সহায়তা পৌঁছাতে গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। এতে করে শুক্রবার ত্রাণবাহী ২০টি ট্রাক প্রবেশ করতে পারবে বলে জানা গেছে। মিশর-গাজার রাফা ক্রসিং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর সিনাই পর্বতের আল আরিশ শহরের কাছে পন্যবাহী একটি বিমান অবতরণ করেছে। এরপর এসব পণ্য গাজায় পৌঁছে দেওয়া হবে।

গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলের ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে হামলা চালায় হামাস। এ ঘটনার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ ঘোষণা করে ইসরায়েল। কঠোর অবরোধ দেয় গাজা অঞ্চলের ওপর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit