বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায়, সন্ত্রাস-উগ্রবাদ পছন্দ করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ :  জনগণ এখন শান্তিপূর্ণ নির্বাচন চায়, তারা আর সন্ত্রাস-উগ্রবাদ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। তিনি বলেন, আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করেছি।

আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে, জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবে- উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত, পুলিশ শুধু তাদের গ্রেপ্তার করছে। এখানে কে বিরোধী দল, কে অন্য দল, পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কাজ চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মাগুরা স্টেডিয়ামে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit