মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সঠিক সময়ে নির্বাচন হবে কিনা শঙ্কা আছে : জি এম কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়েও মানুষের মধ্যে শঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।’

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জি এম কাদের আরও বলেন, ‘আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এজন্য সব জেলাতেই কাউন্সিল করে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে গাইবান্ধা শহরের ইসলামিয়া হাই স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ‍

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit