বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

‘যুক্তরাজ্য আপনার পাশে আছে’— ইসরায়েলে পৌছে ঋষি সুনাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View

দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল নয়টার সময় তেল আবিবে অবতরণ করেন তিনি। খবর আল জাজিরা ও বিবিসি।

অবতরণের পর তেল আবিব বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন যে, ৭ অক্টোবর হামাসের হামলা ছিল একটি “অকথ্য, ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড।”

এ সময় তিনি যুক্তরাজ্য ইসরায়েলের পাশে রয়েছে বলে জানান।

তিনি বলেন, “আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে আমার বৈঠকের জন্য অপেক্ষা করছি। আমি আশা করছি যে তাদের সাথে ফলপ্রসূ বৈঠক হবে।”

মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মতই ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনে দেশটিতে সফরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

হামাসের হামলার ফলে ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করবেন সুনাক। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন।

এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে দুইদিনের সফরে সুনাকের মিশর ও কাতার সফরেরও কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit