বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

হামাসের ‘শত শত অবকাঠামো’ ধ্বংসের দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

বুধবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের শত শত সামরিক স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার এ খবর জানায় আল জাজিরা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আইডিএফ জানায়, ‘বুধবার দিনভর গাজা উপত্যকা জুড়ে হামলা ও অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এই অভিযানে হামাসের বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, টানেল শ্যাফট, গোয়েন্দা অবকাঠামো, অপারেশনাল হেডকোয়ার্টার এবং অন্যান্য হেডকোয়ার্টার সহ শত শত সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।‘

পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও দাবি জানায় যে, “এই অভিযানে দশজনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।”

টানা প্রায় দুই সপ্তাহ ধরে গাজা উপত্যকায় সংঘাত চলছে হামাস ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে। চলমান এ সংঘাতে ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত গাজাতেই প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit