বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

গাজার অবরোধ নিয়ে দেশে ফিরে যা জানালেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েলের অবিরাম বোমা হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। এরই মধ্যেই ইসরায়েল সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিশ্রুতি দিলেন যেকোনো মূল্যে ইসরায়েলের পাশে থাকবে আমেরিকা।

সাত ঘণ্টার ঝটিকা সফর শেষে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৪ মিনেটে অ্যান্ড্রুজ এয়ার ফোর্স ঘাঁটিতে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান। 

সেখানে পৌঁছে ইসরায়েল সফর নিয়ে সাংবাদিকদের কাছে নিজের সন্তুষ্টির কথা জানান বাইডেন। তিনি বলেন, সফরের মূল উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার অবরোধ মুক্ত করা, সেটি অর্জন হয়েছে।

বাইডেন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশর থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ব্যাপারে সম্মতি দিয়েছেন। 

তবে তিনি বলেছেন হামাস সকল জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরায়েল নিজস্ব অঞ্চল দিয়ে গাজায় সরবরাহের অনুমতি দেবে না।

এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র গাজা এবং পশ্চিম তীরের জনগণের জন্য জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক এনজিও’র মাধ্যমে  ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বাইডেন। সেখানে তিনি যুক্তি দেখাতে পারেন, ইসরায়েল এবং ইউক্রেন উভয় যুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তহবিল সহায়তা অব্যাহত রাখা। সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit