শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২২২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর সন্তান রকিবুল হাসান রাজনসহ তার আরো তিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে উল্লেখ্য করেন, গত ১৩ অক্টোবর উপজেলার হোগলবাড়ীয়া ইউপি’র বিসিকে বাজারে ওই এলাকার প্রভাবশালী নূরে সলেমানের লোকজন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে অতর্কিতভাবে খোরশেদ আলমের বাড়ীর আঙ্গিনায় গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তার বাড়ীতে গিয়ে আসবাবপত্র ভাঙ্গচুর ও লুটপাটসহ খোরশেদ ও তার ছেলে ইমরানকে মারাত্বকভাবে আহত করে। সেসময় বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর ছেলে ও খোরশেদ আলমের জামায় রকিবুল হাসান রাজন ঘটনাটি জানার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরে সলেমানের লোকজনকে সংঘর্ষ বন্ধ করার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা অনুরোধ না শুনে রাজনের উপরে চালায় অমানবিক অত্যাচার।

এসময় নূরে সলেমানের লোকজন ঘটনাস্থল থেকে রাজনকে টেনে হিঁচড়ে বিসিকে বাজারে নিয়ে মারধর শুরু করে। যেটা বিসিকে বাজারের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজের পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ নূরে সলেমানের লোকজনের নিকট থেকে অবৈধ সুবিধা গ্রহন করে পরবর্তীতে ঘটনাটির সুষ্ঠ তদন্ত না করেই বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজনকেই উল্টো মিথ্যো মামলা দিয়ে তাকে প্রধান আসামী করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এঘটনায় রাজনের অপর তিনভাইসহ মোট আট জনের নামে উক্ত মামলায় আসামী করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আসমত মাষ্টার, হযরত আলী, আজিম উদ্দিন, চাঁন মহাম্মদ, নিজাম উদ্দিন, কাউছার আলী বিশ্বাস, দৌলতপুর বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহ-সভাপতি সাইদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সংসদের সাধারন সম্পাদক আহসান হাবিব লেলিন, সাংঘঠনিক সম্পাদক সুজন আলী, তন্ময় ইসলাম প্রমূখ্য। মানববন্ধনে বক্তরা অবিলম্বে ঘটনাটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এই মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit