শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রোটিয়াদের হারিয়ে রেকর্ডবইয়ে নাম লেখাল ডাচরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ডাচরা। জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ২০৭ রানেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের বিপক্ষে এই জয়ের ফলে বেশ কিছু রেকর্ডও গড়েছেন ডাচরা।

এই প্রথম ওয়ানডে বিশ্বকাপে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় পেল নেদারল্যান্ডস। এর আগে ডাচদের দুই জয় এসেছে নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে। অপরদিকে দক্ষিণ আফ্রিকাও এই প্রথম টেস্ট না খেলা দলের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে হেরেছে।

নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাটে ভর করেই ডাচরা এই চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। ডাচ অধিনায়ক ব্যক্তিগত এক রেকর্ড গড়েছেন। ৪৯টি ডিসমিসাল করে নেদারল্যান্ডসের হয়ে এখন সবচেয়ে বেশি ডিসমিসাল করা উইকেটরক্ষক তিনি। বিশ্বকাপে দারুণ শুরু করেছিল প্রোটিয়ারা। প্রথম দুই ম্যাচে তারা হারিয়েছে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে।

তবে ডাচদের বাঁধা পাড় করতে পারল না বাভুমার দল। গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই ডাচদের বিপক্ষে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। আর ডাচরা তাদের পরের ম্যাচে মাঠে নামবে একই দিন শ্রীলঙ্কার বিপক্ষে।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit