বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

রেস্তোরাঁয় বিল দেওয়ার সময় ‘হার্ট অ্যাটাক’, ধরা পড়তেই …

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের ৫০ বছর বয়সী এক ব্যক্তি রেস্টুরেন্টে খেয়ে বিল না দেওয়ার দারুণ উপায় বের করেছিলেন। রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া-দাওয়া করে বিল দেওয়ার সময় হার্ট অ্যাটাক হত তার। তবে শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাকে। তার আগে অন্তত ২০টি রেস্টুরেন্টে হার্ট অ্যাটাক হওয়ার নাটক করেন তিনি।

দ্য সান জানিয়েছে, আচমকা বুক ধরে অজ্ঞান হয়ে যাওয়ার এবং পড়ে যাওয়ার নাটক করতেন ওই ব্যক্তি। মানুষ মনে করত তার হার্ট অ্যাটাক হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যেত। এর ফলে তাকে বিল দিতে হত না। কিন্তু সম্প্রতি একটি রেস্টুরেন্ট এমন ঘটনা ঘটার পর তার হার্ট অ্যাটাকের বাহানার কথা ছড়িয়ে যায়।

গত মাসে ওই ব্যক্তি একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। একপর্যায়ে যখন ওয়েটার বিল নিয়ে আসে তিনি পালানোর চেষ্টা করেন। রেস্টুরেন্টের কর্মচারীরা যখন তাকে আটকায় তিনি হোটেল থেকে টাকা আনতে যাচ্ছেন বলে জানান। এরপর হার্ট অ্যাটাকের অভিনয় শুরু করেন।

ওই রেস্টুরেন্টের ম্যানেজার জানান, ওই ব্যক্তি নাটক করছিলেন। আমরা অ্যাম্বুলেন্স না ডেকে পুলিশকে জানাই। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সকে ফোন করতে বলে । কিন্তু তিনি বুঝতে পারেনি পুলিশ তার প্রতারণা বুঝে গেছে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

কিউএনবি /অনিমা/১৭.১০.২০২৩/রাত ১১.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit