বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি নেদারল্যান্ডসের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পানি এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে নেদারল্যান্ডস সরকার গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো মানবিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গাজার অধিবাসীদের দুর্বিষহ পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার ডাচ সরকার এ ঘোষণা দেয়।

একই সঙ্গে হামাসের ধ্বংসাত্মক হামলার জবাবে ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে- কথাটির পুনরাবৃত্তি করে ডাচ সরকার বলেছে, তবে অবশ্যই এ পালটা হামলার মাত্রা সমানুপাতিক ও যুদ্ধের আন্তর্জাতিক নিয়মের মধ্যে হতে হবে।

ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী লিজে শ্রেইনেমাচার এক চিঠিতে সংসদকে বলেছেন, বেসামরিক বা মানবিক সহায়তা কর্মীরা কখনই সহিংসতার লক্ষ্য হওয়া উচিত নয় এবং মানবিক সহায়তার সুযোগ অসীম হওয়া উচিত।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর আগে থেকেই গাজায় পানির সংকট এতটাই বেশি যে, গাজাবাসী দীর্ঘদিন ধরেই তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন যে পরিমাণ পানি প্রয়োজন তা পাচ্ছে না। 

প্রত্যেক ইসরাইলি যেখানে প্রতিদিন ২৪০ থেকে ৩০০ লিটার পানি ব্যবহার করে, সেখানে গাজাবাসী প্রতিদিন পানি ব্যবহার করছেন মাত্র ৮৩ দশমিক ১ লিটার।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit