মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

নীলফামারীর ডোমারেদোকান চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার, আলামত উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারেদোকান চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার, আলামত উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। জানাযায়, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পীর সাহেবের হাটে জনৈক নুর ইসলামের মুদি দোকানের শার্টারের তালা এবং দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে অজ্ঞাত চোরের দল দোকানের মালপত্র নগদ টাকা, দোকানের নগদ,বিকাশসহ মোবাইল ব্যাংকিং পরিচালনার ৭টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনা সংক্রান্তে দোকানের মালিক নুর ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডোমার থানার মামলা-১৫(১০)২৩ দায়ের করা হয়।

নীলফামারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএমমহোদয়ের দিকনির্দেশনায় ঘটনার পর থেকেই ডোমার থানার এসআই রেজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মিলে চোর সনাক্তকরন এবং আলামত উদ্ধারের জন্য একাধিক জেলায় অভিযান চালায়। অভিযান পরিচালনার এক পর্যায়ে ১৫ অক্টোবর ভোরবেলা রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মাঝগ্রাম মাঠেরহাট এলাকা হইতে ২ আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মিঠাপুকুর থানার চিতুলী পশ্চিমপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে মধু মিয়া (২২) এবং মাঝগ্রাম খন্দকার পাড়ার সাজু মিয়ার ছেলে সজীব মিয়া (২৩)।

এ সময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের পরদিন নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামী গ্রেপ্তার এবং চোরাই আলামত উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit