রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মাধবদীতে পৌর মেয়রের সৌজন্যে ‘মুজিব’ একটি জাতির রুপকার চলচ্চিত্রের প্রদর্শনী

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২২৭ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্নজীবনী সম্বল্লিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ একটি জাতির রুপকার চলচ্চিত্রের প্রদর্শনী আজ ১৭ অক্টোবর মঙ্গলবার মাধবদীতে অবস্থিত মমতা সিনেমা হলে মাধবদীর পৌরপিতা আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক ও মাধবদী এবং নরসিংদী শহর আওয়ামী লীগের সৌজন্যে পাঁচশতাধিক নেতা কর্মী নিয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে মমতা সিনেমা প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নরসিংদী সদরের আওয়ামীলীগ কর্মী ও তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের রুপকার জাতির জনক বঙ্গবন্ধু ও তার জীবন সম্পর্কে জানতে এ চলচ্চিত্রটি পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগহে গিয়ে দেখার অনুরোধ জানান।

সেই সাথে তরুণ যুবকদের বলেন রাজনীতি করার আগে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানতে হবে, কার হাত ধরে বাংলাদেশের সৃষ্টি সে সম্পর্কে ধারণা থাকতে হবে। মুজিব আদর্শের সৈনিক হতে হলে অবশ্যই মুজিবের আদর্শ সম্পর্কে জানতে হবে। এই চলচ্চিত্রটি দেখলে সে সম্পর্কে ধারণা পাবে। এসময় আরো উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সানাউল্লাহ মোল্লা, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসুল রানা, মাধবদী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, নরসিংদী শহর আওয়ামী লীগ, মাধবদী থানা ও মাধবদী শহর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit