বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম

আখাউড়া থানা পুলিশের বিশেষ  অভিযানে ০৭ জন আটক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি সহ গ্রেফতারী পরোয়ানা ভক্ত  ০৭ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, আখাউড়া উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ হাজার মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া, দরুইন গ্রামের মৃতঃ হামিদ মিয়ার পালিত ছেলে মোঃ রাজিব প্রকাশ রাজু মিয়া, বচিয়ারা গ্রামের মৃতঃ সাজিদ মুন্সির ছেলে আলী হোসেন মুন্সী, আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম এর ছেলে এনামুল হক, গাংভাঙ্গা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে রমজান প্রকাশ রঞ্জু, শান্তিনগর গ্রামের মৃত নাসির মিয়ার মেয়ের ছেলে হানিফ মিয়া। 
গ্রেপ্তারকৃত আসামিদেরকে মঙ্গলবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুল ইসলাম জানান, নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit