শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রাঙামাটির দূর্গম পাহাড়ের নিজগ্রামে সংবর্ধিত হলেন বক্সার সুরকৃষ্ণ চাকমা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটের শিরোপা বেল্ট জয়লাভকারী রাঙামাটির দূর্গম জুরাছড়ির বাসিন্দা সুরকৃষ্ণ চাকমাকে নিজ গ্রামে সংবর্ধনা দিয়েছে স্থানীয় গ্রামবাসীরা।  

মঙ্গলবার দুপুরে সুরকৃষ্ণ চাকমা জুরাছড়িস্থ নিজগ্রাম রাস্তারমাথা গ্রামে পৌছুলে স্থানীয়বাসিন্দাদের উদ্যোগে তাকে গাড়িতে চড়িয়ে পুরো উপজেলা সদর প্রদক্ষিণ করানো হয়। পরে স্থানীয় গ্রামবাসী উদয়ন চাকমা, দয়াকুমার চাকমা, শান্তিময় চাকমা, তাপস চাকমার উদ্যোগে ফুলের মালা দিয়ে সুরকৃষ্ণকে সংবর্ধিত করা হয়। এসময় সুরকৃষ্ণ চাকমার স্ত্রী টিশি চাকমাসহ নিজ গ্রামের কয়েকশ নারী-পুরষ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিজেদের গ্রামের মেধাবী সন্তান সুরকৃষ্ণকে সংবর্ধিত করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত মন্তব্য করে গ্রামবাসীরা জানান, সুরকৃষ্ণকে অনুসরন করে আমাদের সন্তানরাও যাতে খেলাধূলায় আগ্রহী হয় আমরা সেই প্রত্যাশাই করছি। এদিকে, নিজগ্রামের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সংবর্ধিত হওয়ায় অনুভূতি জানতে চাইলে সুরকৃষ্ণ চাকমা বলেন, এটা অনেক অনেক প্রত্যাশিত ও অনুপ্রাণিত করেছে আমাকে।

সুরকৃষ্ণ বলেন, আমার নেক্সট লক্ষ্য হচ্ছে আমি যে চ্যাম্পিয়ন ব্যাল্টটি পেয়েছি, সেই বেল্টটিকে ধরে রাখতে আগামী তিন মাসের মধ্যে কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি তার সাথে ফাইট করে জিততে পারলেই উক্ত চ্যাম্পিয়ন ব্যাল্টটি আমি রাখতে পারবো। এছাড়াও আমার পরিকল্পনা হচ্ছে আগামী বছরে আমি ইউরোপের ল্যাটিন আমেরিকার যেকোনো দেশে খেলতে যেতে প্রস্তুতি গ্রহণ করবো। নিজের মূল লক্ষ্য হলো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এমন মন্তব্য করে সুরকৃষ্ণ বলেন, পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে অনেক মেধাবী খেলোয়ার রয়েছে তাদেরকে তুলে আনার পদক্ষেপ খুবই কম দেখা যায়।

এটা থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের পাহাড়ের সন্তানদের তুলে এনে পর্যাপ্ত নার্সিং করতে পারলে তারাও দেশের হয়ে খেলে সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের রাস্তারমাথা  গ্রামের কৃতি সন্তান সুরকৃষ্ণ চাকমা জম্ম গ্রহণ করেন ১৯৯৫ সালে। সুরকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা। ২০১৮ সালে ব্রিটিশ-বাংলাদেশি বক্সার আলী জ্যাকোর হাত ধরে পেশাদার জগতে যাত্রা শুরু হয়েছিল সুরকৃষ্ণ’র।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit