বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

গাজায় পরিস্কার পানির সংকট চরমে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। খাবার এবং সুপেয় পানির জন্য সেখানে হাহাকার চলছে। গাজায় বসবাস করা এক তরুণী জানান, এখানে বসবাস করার মতো কোনো অবস্থা নেই। 

রাহাফ নামে ওই তরুণী বলেন,  তার পরিবারের সঙ্গে খান ইউনুসে বসবাস করেন। পরিস্কার পানির সংকট এত চরমে যে মুখ ধোয়ার মতো পানি নেই। আমরা সবাই নির্যাতিত, আমরা আর এগুলো নিতে পারছি না। 

ওই তরুণী বলেন, রাস্তায় মরদেহ এবং রক্ত পড়ে রয়েছে। যখন ইসরায়েল বাহিনী হামলা চালায় তখন তার ছোট ভাই-বোন শব্দ শুনে ভয়ে কেঁপে ওঠে, তাদের ভয় দূর করতে বলতে হচ্ছে এগুলো বিয়ে বাড়ির আওয়াজ। পরে তাদের ভয় দূর হয়। 

তিনি বলেন, আমরা আজ কিছু খাবার খেতে পারব, কারণ এখানে কিছু বেকারি খুলেছে, বাবা তিন ঘণ্টা ধরে বেকারির সামনে অপেক্ষা করছেন। এছাড়া এখানে খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit