শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন কমিটির উদ্যোগে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন ও মাওলানা সোলাইমান কবির। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন পীর মাশায়েখ দরবার শরীফ থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক ধর্মপ্রাণ মুসলানগণ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, জাতি সংঘের কাছে প্রথম প্রশ্ন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ও মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত, সেই ফিলিস্তিনে ইসরাইলি হামলা কেন। মুসলমানরা হল ভাই ভাই। একটা মুসলমানের উপর হামলা হলে আমরা আমাদের জান-মাল দিয়ে রাজপথে থাকব। ফিলিস্তিনিদের খাবার নেই, পানি নেই চোখে ঘুম নেই। জাতিসংঘ সেই দিকে বেখেয়াল কেন?প্রধানমন্ত্রীর উদ্দেশে বক্তারা বলেন, বাংলাদেশে ইসরাইলি পণ্য বর্জণ করতে হবে। ফিলিস্তিনে ত্রাণ ও অর্থ পাঠানোর ব্যবস্থা করতে হবে। কে আওয়ামীলী, কে বিএনপি, কে জাতীয় পার্টি তা আমরা দেখতে চাই না। সরকার নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকলেই ঈমানি দায়িত্ব পালন হবে।
কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২৩