শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ফাজিলচিশত উন্নয়ন কল্যাণ সমিতি সংবর্ধনা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ফাজিলচিশত উন্নয়ন কল্যাণ সমিতি এর উদ্যোগে এ.বি.এম গ্রুপ এর চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আতাউল করিম ও সিলেট চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর খন্দকার ইসরার আহমেদ (রকি) এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান নগরীর ফাজিলচিশতস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।লল্লিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ ঈসা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ, সিলেটের প্রফেসর ডা. শামিম আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার সিপার আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ লোকমান, রিয়েল এস্টেটের এ.কে এম আশরাফ উদ্দিন কালাম, প্রফেসর শহিদুল ইসলাম, এডভোকেট আব্দুল মজিদ খোকা, কামরুল হামিদ চৌধুরী, সমাজ সেবক মনসুর, তা’লীমুল কুরআন মাদ্রাসা এন্ড এরাবিক লার্নিং সেন্টারের সহকারী পরিচালক মাওলানা ঈসা তালুকদার, যুব সংগঠক তারেক আহমেদ, মাইদুল ইসলাম চৌধুরী মাহি, গ্রাফিক্স ডিজাইনার আবুবাকার সিদ্দিক প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসাইন।ফাজিলচিশত উন্নয়ন কল্যাণ সমিতি এর পক্ষ থেকে এ.বি.এম গ্রুপ এর চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আতাউল করিম ও সিলেট চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর খন্দকার ইসরার আহমেদ (রকি)-কে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। সম্মাননা প্রদান শেষে ফাজিলচিশত আ/এলাকার নাইট গার্ডদের কে পোশাক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ ফাজিলচিশত এর উন্নয়ন ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এলাকার উন্নয়নে সমিতির সকল সদস্যবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তাগণ এলাকার বিত্তবানদের গরিব, দুঃখী অসহায়দের যাকাত প্রদান করে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit