শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কেন নায়িকাদের সংসার টেকে না, জানালেন ফারিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ফারিয়া শাহরিন। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দুই বছর আগে ঢাকার একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় এই অভিনেত্রীর। চলতি বছরের জুলাইয়ে ফারিয়া তার বিয়ের খবর জানান। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ফেসবুকে নিজের মতামত লেখেন ফারিয়া। এবার তিনি বললেন, নায়িকাদের সংসার কেন টেকে না, সে বিষয়ে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নায়িকা লেখেন, আজকে সারা দিন ভাবলাম, নায়িকাদের কেন সংসার টেকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারও দুঃখ লাগলে মাফ করে দেবেন। তিনি বলেন, নায়িকারা হলেন স্বপ্নের মানুষ। স্বপ্নে তার সঙ্গে হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়। আরও অনেক কিছুই করা যায়। কিন্তু ওই নায়িকা যখন দেখবেন, বাসায় রান্না করতেছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে—ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকে না।

বাস্তবের জরিনা হয়ে যায়। মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো নায়িকা এত লুতুপুতু সুন্দরী না। খুব কম নায়িকাই আছে যে ন্যাচারালি সুন্দর। আর সুন্দর হলেই–বা কি…। ফারিয়া আরও লিখেছেন, নায়িকারা মোবাইল আর টিভি জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়া থেকে স্বপ্নের অপ্সরী হয়েই বেঁচে থাকলে বরং ভালো।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit