বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

লুকিয়ে হানিমুনে পরিণীতি-রাঘব?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ Time View

বিনোদন ডেস্ক : সেপ্টেম্বর মহা ধুমধাম করে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি নেতা রাঘব চাড্ডা। এই জুটিকে নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা ছিল তুঙ্গে। যদিও কোনও খবরই প্রকাশ্যে আসতে দিতে রাজি ছিলেন না তারা। সম্পর্কের খবর সামনে এলেও বাগদানের খবর চেপে গিয়েছিলেন তারা।

ঠিক যেমন বাগদানের পর কবে বিয়ে করছেন, তা কানাঘুষো খবর প্রকাশ্যে আসতে দেননি এই জুটি। যদিও পাপারাৎজিদের চোখ থেকে কিছুই আড়াল হয় না, তাই শপিং থেকে শুরু করে বাড়ি সেজে ওঠার ছবি, সবটাই নিয়মমাফিক ভক্তদের স্যামনে হাজির করতেন চিত্রগ্রাহকেরা।

রিসেপশন পর্ব মিটলেও হানিমুন প্রসঙ্গে তারা জানিয়েছিল, এখনই কোনও পরিকল্পনা করছেন না। কিন্তু কয়েক সপ্তাহে যেতে না যেতেই মালদ্বীপের ছবি পোস্ট করলেন পরিণীতি চোপড়া। তবে কি সবাইকে লুকিয়ে হানিমুনে পাড়ি দিয়েছেন এই জুটি? না, কোনরকম জল্পনারই অবকাশ রাখেননি অভিনেত্রী।

কারণ এই ছবি শেয়ার করে তিনি স্টোরিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এটা বান্ধবীদের ট্রিপ, হানিমুনের নয়। পারিবারিক কিছু কারণবশত এই জুটি এখনও হানিমুনে যাচ্ছেন না।

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit