শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ঢাবিতে রিসার্চ কো-অর্ডিনেশন এন্ড মনিটরিং সেল উদ্বোধন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ কো-অর্ডিনেশন এন্ড মনিটরিং সেল (ডিইউআরসিএমসি)-এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৬ অক্টোবর (২০২৩) সোমবার সেন্টার ফর অ্যাডভান্সড্ রিসার্চ ইন সায়েন্সেস (কারস) ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

ডিইউআরসিএমসি-এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উন্নত বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। গবেষণার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় করা, গবেষণা ফান্ড সংগ্রহ এবং সকলের সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করাসহ মানসম্পন্ন গবেষণার উন্নত পরিবেশ সৃষ্টিতে এই প্রতিষ্ঠান কাজ করবে। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং আগ্রহী করে তুলতেও এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এই সেল গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতিকে বিশেষ মর্যাদায় নিয়ে যাবে। গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের উপর তিনি গুরুত্বারোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit