বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি, তাঁর পত্নী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪ ) আজ সোমবার সকাল ৮.৫০টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর চিকিৎসা নিবেন।

আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।

কিউএনবি/অনিমা/১৬.১০.২০২৩/ সকাল ১০.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit