রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বেসামরিক ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলকে সংযত হওয়ার আহ্বান যুক্তরাজ্যের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি হামলায় যেন বেসামরিক নাগরিকরা নিহত না হন, এ বিষয়ে সংযত হতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি গণমাধ্যমে কথা বলার সময় এ আহ্বান জানান। 

তিনি আরো বলেন, অবশ্যই ইসরাইলি বাহিনীর আত্মরক্ষার অধিকার আছে। তবে আমরা বলছি, বেসামরিক নাগরিক হত্যা বন্ধের কথা। ইসরাইলি বাহিনীকে প্রমাণ করতে হবে যে, ইসরাইল বেসামরিক নাগরিকদের হত্যা করতে চায় না, কিন্তু হামাস চায়। 

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরাইলের পক্ষে বিবৃতি প্রকাশ করেন। ৩০০ শব্দের ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য কেবল এখন বা ভবিষ্যতে নয়, সবসময়ই ইসরাইলের পাশে থাকবে।

প্রসঙ্গত, টানা নয় দিন ধরে চলছে হামাস ইসরাইল সংঘাত। এ পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত হয়েছে ২ হাজার ৩২৯ ফিলিস্তিনি। এর মধ্যে ৭২৪ জন শিশু রয়েছে। আর ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ৩০০ জন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit